বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সাংবাদিকতা ও বাংলা ভাষাচর্চায় আলেমসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। সাআদ তাশফিন ।।

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সাপ্তাহিক সোলতান ও দৈনিক আমীরের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মওলানা আকরম খাঁ মাসিক মোহাম্মদী ও দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দৈনিক আজাদ বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা ছিল।

মওলানা আকরম খাঁ বাংলা ভাষায় সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং বাঙালি মুসলিম সমাজে সাংবাদিকতার জনক।

আধুনালুপ্ত দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। তবে সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সুলেখক, ধর্মবেত্তা, সমাজসেবক ও সময়ের প্রভাবশালী রাজনীতিকও ছিলেন।
সব পরিচয়ের ঊর্ধ্বে তিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি মুসলিম নেতা। মওলানা আকরম খাঁ তাঁর ধর্মাচার, লেখালেখি, সাহিত্যচর্চা, সাংবাদিকতা, সব কিছুর বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা ও মুসলিম স্বাধিকারের পক্ষে অবিরাম লড়াই করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য তিনি জেল খাটেন এবং নিষিদ্ধ হয় তাঁর সম্পাদিত মাসিক মোহাম্মদী।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক হক কথার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

মাওলানা মুহিউদ্দীন খান টানা প্রায় ৬০ বছর (আমৃত্যু) মাসিক মদীনার (প্রতিষ্ঠা ১৯৬১ খ্রি.) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বাঙালি মুসলমানের পছন্দের পত্রিকা ছিল এটি। বঙ্গবন্ধুর পিতা শেখ লুত্ফুর রহমান এই পত্রিকার নিয়মিত পাঠক ছিলেন। ১৯৭২ সালে তৎকালীন তথ্য মন্ত্রণালয় অনেক পত্রিকার সঙ্গে মাসিক মদীনার প্রকাশনা বন্ধ করে দেয়। তখন মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)-এর কাছে ‘প্রিয় মদীনা পত্রিকা ছাড়া সময় কাটানো অনেক কষ্টকর মর্মে চিঠি পাঠান’ বঙ্গবন্ধুর পিতা।

ফুরফুরার পীর মাওলানা আবু বকর সিদ্দিকী, জৌনপুরীর পীর মাওলানা কারামত আলী জৌনপুরী, শর্ষিনার পীর মাওলানা নেছারউদ্দীন, হাকিমুলউম্মত আশরাফ আলী থানভির বাংলাদেশি দুই খলিফা মাওলানা শামছুল হক ফরিদপুরী ও মাওলানা আতহার আলী এঁরা সবাই মাতৃভাষায় সাহিত্য-সাংবাদিকতা চর্চায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করেছেন। এঁদের কেউ কেউ একাধিক দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাও প্রকাশ করেছেন।

মাওলানা কারামত আলী জৌনপুরী ও মাওলানা শামছুল হক ফরিদপুরী মাতৃভাষায় প্রচুর লেখালেখিও করেছেন। তাঁদের নামে শত শত বই রয়েছে।

মওà¦