বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বিদ্যুত সংকট নিরসন: ইসলামী অর্থনীতি কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আবু সাঈদ ।।

ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে বাংলাদেশ। সময় যত সামনে গড়াচ্ছে, সংকট তত ঘনীভূত হচ্ছে। জনজীবনে এ যেন এক কঠিন ছন্দপতন। সমস্যা নিরসনে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সবাইকে কৃচ্ছতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। নিষিদ্ধ করা হচ্ছে অপ্রয়োজনীয় আমদানী। জ্বালানীর ব্যাপারেও দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। তবুও যেন সমস্যার সুরাহা হয় না। অর্থনৈতিক নানা মহল থেকে বিভিন্ন আলোচনা সামনে এসেছে। সরকারের নানা করণীয় তারা নির্দেশ করেছে। সরকার সেগুলো আমলেও নিচ্ছে। সর্বজনীন ও সার্বজনীন অর্থনীতির অনুপম মডেল হিসেবে ইসলামী অর্থনীতি এ সমস্যার কী সমাধান নির্দেশ করে?

এ বিষয়ে কথা বলেন বাংলাদেশে ইসলামী অর্থনীতির পথিকৃত প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লি. এর প্রধান ও বাহরাইন ভিত্তিক ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য শরীয়াহ স্ট্যান্ডার্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান এ্যাওফির গভর্ণেন্স এ্যান্ড ইথিকস বোর্ডের ওয়ার্কিং গ্রুপ মেম্বার বিজ্ঞ অর্থনীতিবিদ মুফতি আবদুল্লাহ মাসুম। তিনি বলেন, ‘বিদ্যুত সংকট কাটানোর জন্য প্রথমে আমাদের সংকটের উৎস নির্ণয় করতে হবে। তবে সংকট কাটিয়ে উঠা আমাদের জন্য সহজ হবে।’

বিদ্যুত সংকটের উৎস নির্দেশ করতে গিয়ে বিজ্ঞ এ অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের পাওয়ার জেনারেট করার মতো যথেষ্ট সক্ষমতা আছে। কিন্তু সে এবিলিটিকে কনজামশন করার সক্ষমতা খুবই কম। জাতীয় সম্পদ- কয়লা ও গ্যাসকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। তাছাড়া সরকার কর্তৃক কয়েকটি পাওয়ার কোম্পানীর সাথে কৃত ক্যাপাসিটি চার্জ কন্ট্রাক্টও এর জন্য দায়ী।’

উক্ত সমস্যাবলীর সমাধানে ইসলামী অর্থনীতির পরামর্শ ব্যাখ্যা করে আইএফএ কনসালটেন্সি লি. এর প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, ‘এ সংকট নিরসনে ইসলামী ফাইন্যান্সের মূল নির্দেশনা হলো, আমাদের ন্যাশনাল সোর্সকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে নীড তৈরি করেন, প্রকৃতিতে তা পূরণের জন্য এ্যাবিলিটি দিয়ে দেন। এজন্য সূরা জুমআয় আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্দেশ দিয়ে বলেন, তোমাদের যখন সালাত শেষ হবে, যমীনে ছড়িয়ে পড়ো। এবং যমীনে যে এ্যাবিলিটি আছে, তা এচিভ করো। অতপর কনজুম করো। সেজন্য সংকট নিরসনে আমাদেরকে ন্যাশনাল সোর্সের দিকে মনোনিবেশ করতে হবে। এবং জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে।’

বিজ্ঞ এ অর্থনীতিবিদ নà§