সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নূরানী ওয়াকফ এষ্টেটের ‘মুআল্লিম প্রশিক্ষণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ সংলগ্নে অবস্থিত বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন ওয়াকফ এষ্টেট- এ শুরু হচ্ছে নুরানী মুআল্লিম প্রশিক্ষণ।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ সেপ্টেম্বর থেকে পুরুষদের জন্য এবং ২৮ সেপ্টেম্বর থেকে নারী জন্য শুরু হচ্ছে এ প্রশিক্ষণ। ভর্তি হওয়া যাবে কোর্সের আগের দিন ও কোর্স শুরুর দিন।

বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন ওয়াকফ এষ্টেট আয়োজিত নুরানী মুআল্লিম প্রশিক্ষণ বিষয়ে জানতে যোগাযোগ, মাওলানা মুহাম্মদ ইসহাক (পরিচালক)- 01728302692

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর থেকে ৩০/৪৫ দিন এবং ৫ ডিসেম্বর থেকে ৩০/৪৫ দিন বোর্ডটির কেন্দ্রীয় কার্যলয়ে নূরানী মু’আল্লিম ট্রেনিং অনুষ্ঠিত হবে। প্রতি ট্রেনিংয়ের ৩০ দিনের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষার পর ১৫ দিন প্র্যাক্টিক্যাল হবে। ট্রেনিং শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে এবং যোগ্য মু’আল্লিমদের খেদমতের সুব্যবস্থা করা হবে। তাছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ৫০ দিন কেন্দ্রীয় নূরানী মহিলা মু’আল্লিম ও কুরআন শিক্ষা ট্রেনিং অনুষ্ঠিত হবে। কোর্স শেষে যোগ্য মু’আল্লিমাদের খেদমতের সুব্যবস্থা করা হবে।

বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন ওয়াকফ এষ্টেট আয়োজিত নুরানী প্রশিক্ষণ বিষয়ে আরো জানতে যোগাযোগের ঠিকানা: মাওলানা মুহাম্মদ ইসহাক (পরিচালক)- 01728302692, (পুরুষদের ট্রেনিংয়ের জন্য) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ৩/৪ শ গজ পশ্চিমে সাত মসজিদ সংলগ্ন নূরানী ট্রেনিং সেন্টার। মোবাইল- 01715127512, 0248114882 । (মহিলাদের জন্য) ঢাকা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড অথবা শ্যামলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি আদাবর থানার পেছনে, বাইতুল আমান হাউজিং সোসাইটি ১ নং রোড ২৭৯ নং বাড়ির ৭ম তলায় নুরানী মহিলা ট্রেনিং সেন্টার অবস্থিত। কেন্দ্রীয় মহিলা সেন্টার পরিচালক- 01716011142 (বিকাশ), মহিলা যোগাযোগ- 01735791148, কেন্দ্রীয় অফিস 01715127512।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ