বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষাকালের বৃষ্টিতে বা হঠাৎ পানিতে পড়ে মোবাইল ফোন ভিজে যেতেই পারে। তবে মোবাইল ওয়াটার প্রুফ না হলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফোন ভিজে গেলে দেরি না করে আপনি যে কাজগুলো করলে ফোন নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।

জেনে নিন মোবাইল ভিজলে কী কী করবেন:

মোবাইল ফোনের সুইচ অফ করুন: বৃষ্টিতে ভিজে গেলে সাথে সাথেই মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে। এরফলে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমে যাবে। ফোন বন্ধ করতে যত দেরি হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা ততই বাড়বে।

ব্যাটারি খুলে ফেলা: ফোন ভিজে গেলে ব্যবহার না করাই সবচেয়ে ভালো। বিশেষ করে ভেজা ফোন বন্ধ করার পর সম্ভব হলে ফোনের সিম কার্ড ও ব্যাটারিও খোলে রাখুন। যার ফলে ক্ষতির পরিমাণ কমে যেতে পারে।

ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন: শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিম কার্ড ভাল করে মুছে নিন। এরপরে ফোনটি ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন।

এভাবে ১৫-২০ মিনিট রাখলে ভিজে থাকা ফোন শুকিয়ে যাবে। পারলে দীর্ঘ সময় ফোনটি বন্ধ করে রাখুন। এরপর ব্যবহার করুন। এতে ফোন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ