শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ভারত স্বাধীনে আলেমদের ঐতিহাসিক ভূমিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: মাওলানা শওকত আলি কাসেমি, সিনিয়র অধ্যাপক দারুল উলুম দেওবন্দ।
অনুবাদ: ইবনে নাজ্জার।

ভারতবর্ষের মাদ্রাসাগুলো শুধুমাত্র অজ্ঞতা ও নিরক্ষরতা দূরীকরণ, বিভিন্ন ধরনের জ্ঞান ও কারিগরি শিক্ষার প্রচার-প্রসার এবং মুসলিম জাতির ধর্মীয় ও জাতিগত দিক-নির্দেশনা প্রদানের গুরুদায়িত্ব পালন করেনি; বরং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এদের অবদান সূর্যের ন্যায় স্পষ্ট। বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, দাসত্ব ও পরাধীনতার অত্যাচার থেকে মুক্ত করা এবং দেশের জনগণের সাথে মিলে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে মাদ্রাসা ও উলামায়ে কেরামের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লিখে রাখার দাবিদার। তারাই তো ছিলেন অকুতোভয় আলেম, যারা এমন সময়ে স্বাধীনতার শিঙা ফুঁকিয়েছিলেন যখন দেশের অন্যান্য মানুষ অলসতার স্বপ্নে বিভোর ছিল, স্বাধীনতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অজ্ঞ ছিল আর দাসত্ববোধের অনুভূতি-উপলব্ধি হারিয়ে ফেলেছিল।

কবি বলেন, কুমিরের বসবাসকারী নদী থেকেই সেই উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয় যা, কুমিরের বাসাকে তছনছ করে দেয়।

কিন্তু এটাও একটা বড় জাতীয় ট্র্যাজেডি যে, ১৫ আগস্টের ঐতিহাসিক ও স্মরণীয় জাতীয় দিবসের শুভক্ষণে যখন মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তখন এই স্বাধীনতাকামি আলেম মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়—যারা দেশের স্বাধীনতার স্বার্থে জেল-জরিমানার কষ্ট সহ্য করে, মাল্টার জেলে আর কালা পানির দ্বীপে সব ধরনের অত্যাচার সহ্য করে আত্মত্যাগ, জীবন দান ও ত্যাগস্বীকারের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা মানব জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না এবং দেশের প্রতিটি অঞ্চল তাদের আত্মত্যাগের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

কবি বলেন, এই বাগানের প্রত্যেকটি গাছ-পাতা, তরুলতা সবাই আমাদের অবস্থা জানে। তবে কেউ না জানলে, না জানুক। এমনকি ফুলও না জানুক। পুরো বাগানের মাটি তো আমাদের অবস্থা জানে।

ফলে, বর্তমান ভারতীয় জনগণের একটি বিশাল অংশ এই ভ্রান্তিতে ভুগছে যে, ধর্মীয় ও ইসলামি মাদ্রাসাগুলো সমাজ ও জাতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেশ ও জাতীয় স্বার্থের প্রতি উদাসীন হয়ে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রচারে নিয়োজিত। মাদ্রাসার শিক্ষার্থীরা আশে পাশের বিভিন্ন বিষয়ে বেখবর থাকে ফলে তাদের বুকের ভিতর দেশ ও জাতির সেবা করà¦