বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মাদরাসাছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা তিনজনই ছুপুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এ কে এম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক পলাতক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ