শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারে দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

২০ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার আশরাফ আলীর ঘোনায় অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে  জানা গেছে, আশরাফ আলী ঘোনায় প্রথমে অবৈধভাবে পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। পরে একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে।

ঐ পাহাড়ী এলাকা জনৈক প্রভাবশালী লোকের দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় আরেক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে। পাহাড় কাটার সাথে জড়িত লোকেরা প্রভাবশালী বিধায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় স্কেভেটারটি আটক করা হয়। আমরা আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় পাহাড় খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, বিগত ২ মাস আগেও পাহাড় কাটার দায়ে ছোট মহেশখালীর এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

-এসআর