শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার ফুজালা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

চট্টগ্রামের মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ২২ আগস্ট সোমবার, সকাল ৮ টা থেকে মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. প্রতিষ্ঠিত মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওলামায়ে কেরাম আসা শুরু করেছেন বলে জানা যায়। প্রত্যেকের জন্য মানসম্মত থাকা, খাওয়াসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে!

ফুজালা সম্মেলনে মেখল মাদরাসার প্রাক্তন তালবে ইলমদের মধ্যে বিশেষভাবে যারা উপস্থিত হবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, নাজিমে তালিমাত আল্লামা কবির আহমদ, জামিয়া রহমানিয়া আজিজিয়ার মুফতি হিফজুর রহমান, মুফতি জিয়াউর রহমান, আল্লামা ইসহাক, মাদানিনগর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ফজলুল হক, ফেনী রশীদিয়া মাদরাসার পরিচালক মুফতি শহিদুল্লাহ।

ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস রফি উদ্দিন, মুফতি শিব্বির নরসিংদী, মিরপুর জামিউল উলূম মাদরাসার পরিচালক মুফতি আবুল বাসার নোমানী, জিরি মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান, ইমদাদুল উলূম মাদরাসার পরিচালক মুফতি কিফায়াতুল্লাহ নোমানী, ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা সলিমুল্লাহ, জামিয়া আবু বকর রা. এর পরিচালক বোরহান উদ্দিন রব্বানী, মুন্সিগঞ্জ রেকাবি বাজার মাদরাসার শিক্ষা পরিচালক মুফতি রুহুল্লা নোমানীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ-01817-705993

-এটি