বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। সুন্দরবনের ভারতীয় অংশে কেঁদো দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলের সংখ্যা দাঁড়াল ১০৪ জন।

পুলিশ সূত্র অনুযায়ী, মোট ১৯ জেলে ওই ট্রলারে ছিলেন। দুজন সমুদ্রে ভেসে যান, বাকিরা একটি ভেলা বানিয়ে দুদিন ধরে ভাসতে ভাসতে সুন্দরবনের কেঁদো দ্বীপের চরে চলে যান। বাঘের ভয়ে দুদিন তারা গাছে ছিলেন। আর সেখান থেকেই কোনো সাহায্য পাওয়া যায় কি না, তা লক্ষ রাখছিলেন।

গাছেই রাত কাটান ওই ১৭ জেলে। রোববার (২১ আগস্ট) সকালে একটি ট্রলার দেখতে পান তারা। ওই ভারতীয় ট্রলার বাংলাদেশি জেলেদের দেখতে পেয়ে মইপিঠ কোস্টাল থানায় খবর দেয়।

মইপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। সোমবার (২২ আগস্ট) তাদের বারুইপুর আদালতে তোলা হবে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই জেলেদের বাংলাদেশ ফিরিয়ে দেয়া হবে।

-এএ