বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ভেজানো চিনাবাদাম খাওয়ার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকেই সারারাত ভিজিয়ে রেখে সকালে মটর, ছোলা, ইত্যাদি খাওয়ার অভ্যাস। তবে এর সঙ্গে যদি এক মুঠো চিনাবাদামও মিশিয়ে দেন তাহলে আরও বেশি উপকার পাবেন। ফ্যাট, প্রোটিন, ফাইবার, পটাসিয়াম, ফসফরাস, বি ভিটামিন এবং ম্যাগনেসিয়ামের দুর্দান্ত উৎস চিনাবাদাম। এক কথায় পুষ্টির পাওয়ার হাউস চিনাবাদাম। শুকনো বাদামই উপকারি নয় ভেজানো চিনাবাদামেরও রয়েছে।

আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে ভেজানো চিনাবাদাম খাওয়ার একাধিক উপকারিতা:

শরীরচর্চায় সহায়তা করে: যারা নিয়মিত শরীরচর্চা করেন এবং জিমে যান, তাদের জন্য রোজ সকালে ভেজানো চিনাবাদাম খাওয়া অত্যন্ত উপকারি। চিনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা বডি বিল্ডিং-এ সাহায্য করে। সকালে স্প্রাউটস-এর সঙ্গে ভেজানো চিনাবাদাম খেতে পারেন।

হজম প্রক্রিয়ার উন্নতি হয়: ফাইবার গ্রহণে হজম প্রক্রিয়া উন্নত হয় এটা আমরা সকলেই জানি। আর চিনাবাদামে পরিমিত পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করতে পারে এবং গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাও দূর করতে পারে।

হার্টের রোগীদের জন্য উপকারি: ভেজানো বাদাম হার্টের রোগীদের জন্য অত্যন্ত উপকারি। রোজ যদি হার্টের রোগীরা ভেজানো চিনাবাদাম খান তাহলে তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এছাড়াও চিনাবাদাম আমাদের শরীরে উষ্ণতা প্রদান করে। যা পুরো শরীরে রক্ত​​সঞ্চালন উন্নত করে।

ক্যান্সার থেকে বাঁচায়: চিনাবাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। এছাড়াও চিনাবাদামে আয়রন, ফোলেট, ক্যালসিয়াম এবং জিঙ্কের উপস্থিতি ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতেও সাহায্য করে।

ব্যাক পেন থেকে মুক্তি দেয়: আজকাল বেশিরভাগ মানুষই ব্যাক পেনের সমস্যায় ভোগে। রোজ গুড়ের সঙ্গে ভেজানো চিনাবাদাম খেলে ব্যাক পেনের সমস্যা থেকে স্বস্তি মেলে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ