শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সৃজনঘর তারুণ্যের মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

শীলিত সৃজনের ছায়ানীড় ‘সৃজনঘর’-এর উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২' আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

তারুণ্যের মাহফিলে তারাই অংশগ্রহণ করতে পারবেন, যারা রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২ উপলক্ষে প্রকাশিত হচ্ছে স্মারক। রেজিস্টার্ড প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় গিফটপ্যাক।

তিন পর্বের এ মাহফিলের মূল অধিবেশন তামাদ্দুন ওয়ার্কশপে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গিয়াস উদ্দিন তালুকদার, বরেণ্য লেখক মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ, কবি গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ, অর্থনীতি বিশেষজ্ঞ আলেম মুফতি আব্দুল্লাহ মাসুম।

ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো পর্বে আলোচক থাকবেন পাঁচ তরুণ লেখক— সাবের চৌধুরী , মনযুরুল হক, সাদিকুর রহমান, ইমরান রাইহান ও ফারুক ফেরদৌস । টকশো সঞ্চালনা করবেন সাংবাদিক বাশিরুল আমিন।

দিনশেষে থাকছে ঐতিহ্যবাদী ধারার সংগীতানুষ্ঠান—কাওয়ালি জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আবদুল্লাহ, শালীন আহমদ, শেখ এনাম, শাহেদ নবজাম, মাসুম বিল্লাহ।

দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে উপস্থাপক হিসেবে থাকবেন কবি মীম সুফিয়ান ও কবি মুহাম্মাদ রাইহান।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক, সমাজ সেবক, নবীন-প্রবীণ আলেমে দীন, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজন সম্পর্কে সৃজনঘরের সভাপতি তরুণ আলেম মাওলানা সাইফ রাহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের তারুণ্যের মাহফিল’র সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারুণ্যের মাহফিল’র সফলতার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করছি।’

সৃজনঘরের সাধারণ সম্পাদক তরুণ লেখক ও সম্পাদক মাওলানা হামমাদ রাগিব বলেন, ‘ইসলামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও মূল্যবোধ বিষয়ে বাঙালি মুসলিম তরুণ শ্রেণির মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা ভাবিনি এত তুমুল সাড়া পড়বে। নির্দিষ্ট তারিখের বহু আগেই ১ হাজার আসনের সুবিশাল ভেন্যু ফিলাপ হয়ে যাওয়ায় আমরা আগ্রহী অসংখ্য তরুণকে অংশগ্রহণের সুযোগ দিতে পারছি না। টিকেট সলড আউট হয়ে যাওয়ার পর ফোনে ম্যাসেজে প্রচুর অনুরোধ আসছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। এটা একদিকে আমাদের মধ্যে যেমন দুঃখবোধ জাগাচ্ছে, অন্যদিকে আনন্দিতও করছে এ জন্য যে এই সময়ের তরুণরা জানতে চান। ইসলামের ইতিহাস ঐতিহ্য ও মূল্যবোধের চর্চা করতে চান। ইনশাআল্লাহ, এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পারলে তরুণদের নিয়ে নতুন আঙ্গিকে আরও কী কী করা যায়, সে বিষয়ে সৃজনঘর নতুন করে ভাবতে বসবে। আপাতত তারুণ্যের মাহফিল ২০২২ সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায়, সেই দুআ চাচ্ছি সকলের কাছে।'

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ