বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সেজদা অবস্থায় ঘুমালে কি ওযু ভেঙ্গে যাবে? একটি তাত্ত্বিক বিশ্লেষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খালেদ আর মাজেদ তারা দুই ভাই। একজনের বয়স আনুমানিক ১৪ অপরজনের বয়স ১৬। উভয়েই বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেল এবং খুশ গল্প করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেল তারা টেরও পায়নি ।বহু কষ্টে ঘুম থেকে উঠে ফজরের জামাতে শরিক হলো একজন সেজদায় গিয়ে ঘুমিয়ে গেল এমন ভাবে যে, দুই বাহু পেটের পার্শ্বদেশ এবং ফ্লোরের সাথে লেগে গেল এবং উরুর সাথে পেট লেগে গেল।

অপর ভাই ও ঘুমাল তবে মাসনূন সিজদার হালতে ঘুমাল। দুইজন মুসল্লি তাদের অবস্থা দেখে নামায শেষে পরস্পর বলতে লাগলো উভয় ভাইয়ের ওযু ভেঙ্গে গেছে। তাই তাদের কারো নামাজ হয়নি। অপরজন বলল ,না যে সুন্নত তরিকায় সিজদার হালতে ঘুমিয়েছে তার ওযু ভঙ্গ হয়নি। তার নামাজ পূর্ণ হয়ে গেছে। এখন আমার জানার বিষয় হল,এই দুই মুসল্লির মধ্যে কার কথা সঠিক? কেউ যদি নামাজের বাইরে সেজদা অবস্থায় ঘুমায় তাহলে ও কি তার ওযু ভেঙ্গে যাবে? বিস্তারিত জানিয়ে আমাকে উপকৃত করবেন।

উত্তর
নামাযের ভেতরে হোক বা বাহিরে হোক সুন্নত তরিকায় সেজদা করা অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হবে না। এটাই অধিকাংশ আরবি এবং উর্দু ফতোয়ার কিতাবে উল্লেখিত হয়েছে। অতএব এই হিসেবে যে মুসল্লী বলেছেন, সুন্নত তরিকায় সেজদা না করার কারণে এক ভাইয়ের ওযু ভেঙ্গে গেছে, তার নামাজ হয়নি।

তার কথাই (আপাতত) সঠিক। তবে বাদায়েউস সানায়ে, ফাতহুল কাদির, ফাতাওয়া শামী, ফাতাওয়া হিন্দিয়া ও আল বাহরুর রায়েক ইত্যাদি কিতাবের বর্ণনা অনুযায়ী নামাজের বাহিরে সুন্নতের খেলাফ তরিকায় সেজদা করা অবস্থায় ঘুমালে অর্থাৎ পেটের সাথে রানকে এবং দুই বাহুকে জমিনের সাথে ও পেটের পার্শ্বদেশের সাথে মিলিয়ে ঘুমালে ওযু ভঙ্গ হবে। আর সুন্নত তরিকায় সেজদা অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হবে না।

তবে নামাজের ভেতর সেজদারত অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হবে না‌। চাই সুন্নত তরিকায় (রান থেকে পেট কে এবং জমিন ও পেটের পার্শ্বদেশ থেকে বাহুকে আলাদা রেখে )সেজদা করুক বা না করুক।

এই হিসেবে দ্বিতীয় মুসল্লির কথাকে সঠিক বলতে হয় যিনি বলেছিলেন যে অপর ভাইয়ের ওযু ভঙ্গ হয়নি বরং তার নামাজ পূর্ণ হয়ে গিয়েছে।
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কার কথা কে আমরা সঠিক বলবো সেটা