শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

আসছে ‘ফেসবুক কাস্টমার কেয়ার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ আঠারো বছর পর ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার চালু করছে ফেসবুক। ব্লুমবার্গের প্রতিবেদনে সম্প্রতি বিষয়টি উঠে এসেছে। সংবাদমাধ্যমটি মেটার ভিপি অব গভার্ননেস ব্রান্ট হ্যারিসের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

মেটার কাস্টমার সার্ভিসের ফাংশন কেমন হবে, সে সম্পর্কে তেমন কোনো ধারণা দেয়নি সেই প্রতিবেদনে বলা হয়েছে। বলা হয়েছে, একটি পাইলট প্রজেক্টের অধীনে এই সার্ভিস নিয়ে আসছে মেটা। এতে ব্যবহারকারীরা ইংরেজি ভাষায় সেবা নিতে পারবেন।

ফেসবুকের এক মুখপাত্র জানায়, যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট লকড হয়ে গেছে, সেসব ব্যবহারকারীকে প্রথমবারের মতো সরাসরি সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চালু করছে।

যদিও মেটা এখনো স্পষ্ট করে বলেনি কাস্টমার সার্ভিস প্রোগ্রাম কবে নাগাদ চালু হচ্ছে, কিংবা এ নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে কিনা।

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, মেটা কি শুধুমাত্র ফেসবুকের জন্যই এই সার্ভিস নিয়ে আসছে? এমন প্রশ্নের উত্তর হবে ‌‌‘না’।

জানা গেছে, মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হরিজন ভিআরসহ অন্যান্য সব অঙ্গ প্রতিষ্ঠানের জন্যই এই কাস্টমার সার্ভিস চালু করার চিন্তাভাবনা করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ