শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

বিশ্বে আরও সোয়া ৫ লাখ শনাক্ত, ১২১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এ সময়ে করোনায় এক হাজার ২১৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬২ জনে।

আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছিলেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৩৬ জন।

রোববার (২৮ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। পূর্ব এশিয়ার এ দেশটিতে একদিনে ৩২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫২২ জনের এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪২৫ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৬৯ হাজার ১২৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪০৪ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ