রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২২ ফেব্রেুয়ারি থেকে শুরু বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ২২ ফেব্রেুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা। এতে অংশ নেবে দেশের কওমি মাদরাসাগুলোর ৬ জামাতের শিক্ষার্থীরা।

বেফাক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত মাদরাসা সমূহের কর্তৃপক্ষবৃন্দকে জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ০১ শাবান ১৪৪৪হিজরি মােতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৩ ঈসাব্দ রােজ বুধবার নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত কাগজপত্র কিছু দিনের মধ্যে প্রেরণ করা হবে ইনশা-আল্লাহ।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ ০৫ রবিউল আউয়াল। বিলম্ব ফি সহ ১৫ রবিউল আউয়াল। নিবন্ধন ফি সকল মারহালার প্রতিজন পরীক্ষার্থীর জন্য (গত বছরের ন্যায়) ২০০ টাকা নির্ধারিত। বিলম্বের ক্ষেত্রে প্রতিজন পরীক্ষার্থীর জন্য ৩০০ টাকা নির্ধারিত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ