আওয়ার ইসলাম ডেস্ক: বন্ধুত্বের বিষয়ে উদাহরণ দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রয়কারী এবং কামারের হাপরের ন্যায়। আতরওয়ালা তোমাকে নিরাশ করবে না। হয় তুমি তার কাছ থেকে (আতর) কিনবে কিংবা তার (আতরওয়ালার) কাছে সুঘ্রাণ পাবে। আর কামারের হাপর, হয় তোমার বাড়ি জ্বালিয়ে দেবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দেবে আর তা না হলে তার কাছে দুর্গন্ধ পাবে।’ (বুখারি)
পাস্পরিক সুসম্পর্কের মাধ্যমে তৈরি হয় মানুষের বন্ধুত্ব। পারস্পরিক সুসম্পর্ক ছাড়া ব্যক্তি পরিবার সমাজ চলা কঠিন। সুন্দর ও উন্নত সমাজ বিনির্মাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। ভালো বন্ধু একে অপরের জন্য অনেক উপকারি।
প্রবাদ আছে, ‘সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ’। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে আরশের ছায়ায় স্থান পাবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ‘আমার মর্যাদার (আনুগত্যের) কারণে পরস্পরের বন্ধুত্ব স্থাপনকারীরা আজ কোথায়? আমি তাদেরকে আজ আমার ছায়া তলে আশ্রয় দেব। যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।’ (মুসলিম)
এ কারণেই মানুষের উচিত ভালো বন্ধু নির্বাচন করা। ঠিক যাদেরকে বন্ধু বানাতে বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলেছেন, ‘মুমিন ব্যতিত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে গ্রহণ করো না।’ (তিরমিজি)
ভালো বন্ধু নির্বাচনের প্রয়োজনীয়তা:
কারো সম্পর্কে না জেনে যে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা ঠিক নয়। কেননা সাধরণ মানুষ বন্ধুর স্বভাবের অনুকরণ করে থাকে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষ তার বন্ধু স্বভাবী হয়, তাই তাকে (মানুষের) লক্ষ্য করা উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (তিরমিজি)
সত্যবাদী, নামাজি, দ্বীনদার ও পরোপকারী ব্যক্তিই হতে পারে মানুষের সর্বোত্তম বন্ধু। তবেই তৈরি হবে সুসম্পর্ক ও সুন্দর সমাজ।
কুরআনে বন্ধু নির্বাচন:
আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে নির্দেশনা দেন, ‘(হে রাসুল!) আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অত