শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫জ ন

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। গত বছরের চেয়ে এবছর মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। গত বছর ছিল ৩ হাজার ৬৭৯টি। সে হিসেবে মোট কেন্দ্র বেড়েছে ১১১টি। এ বছর মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। গত বছর ছিল ২৯ হাজার ৩৫ টি। সে হিসেবে মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি।

জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। মোট কেন্দ্র ২ হাজার ২৪৭টি। মোট প্রতিষ্ঠান ১৭ হাজার ৬৮০টি।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। মোট কেন্দ্র ৭১৫টি। মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৯৩টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন। মোট কেন্দ্র ৮২৮টি। মোট প্রতিষ্ঠান ২ হাজার ৮১৮টি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ