শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বনবি সা. সকালের নাস্তায় যা খেতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী জীবনব্যবস্থার মূলভিত্তিই কোরআন এবং সুন্নাহ। কোরআন মানুষের জন্য গাইডলাইন। এর ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবি (সা.)-এর সুন্নাহ। রাসুল (সা.)-এর দিকনির্দেশনা মানুষের জন্য একমাত্র মুক্তির পথ। বিশ্বনবি (সা.) যে আমল করেছেন, সেগুলো নিয়মিত করা মানুষের জন্য অনুকরণীয় শিক্ষা। মূলত, মহানবি (সা.)-এর সব কাজই ছিল মানবজাতির জন্য আদর্শ। রাসুল (সা.)-এর ঘুম, খাওয়া, হাঁটাচলা এই সব বিষয়ের মাঝেই রয়েছে উত্তম আদর্শ।

বিশ্বনবি (সা.) যেসব খাবার খেতেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তিনি লাউ, বার্লি, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম, ভিনেগার ও পানি পছন্দ করতেন। তবে এগুলোর মধ্যে মহানবি (সা.) সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন।

এ বিষয়ে সাহাবারা নবি (সা.)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য ভালো। এরপরে সাহাবিরাও সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন।

রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া (উৎকৃষ্ট) খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না (বোখারি)।

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিনটি বস্তু ফিরিয়ে দেওয়া যায় না- বালিশ, সুগন্ধি তেল বা সুগন্ধি দ্রব্য এবং দুধ (তিরমিজি)।’

এ দিকে বিজ্ঞানীদের গবেষণায়ও দেখা গেছে, প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইমগুলো দ্রুত কাজ করা শুরু করে। এতে মানুষের শরীর ভালো থাকে। মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। লিভার ভালো থাকে। ত্বক সুন্দর হয়।

-