বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

গুগল ক্রোমে হ্যাকার থেকে বাঁচাতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। যা দিনি দিন ব্যহারের সংখ্যা বেড়েই চলছে। সম্প্রতি এখানেই বেড়েছে সাইবার অপরাধীদের তৎপরতা। ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা ঘটছে। এছাড়াও ক্রোমের সুরক্ষায় একাধিক গাফিলতি সামনে এসেছে গবেষকদের।

এই ওয়েব ব্রাউজার ব্যবহারে সতর্কবার্তা জারি করেছিলেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা। এরই মধ্যে সুরক্ষার জন্য নতুন আপডেট পাঠাতে শুরু করেছে গুগল। ভার্সন ১০৫.০.৫১৯৫.১০২ আপডেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীদের ডিভাইসে সুরক্ষার গাফিলতির সমাধান করছে জনপ্রিয় এই ওয়েব ব্রাউজার।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রোমিয়াম ইঞ্জিনে সমস্যার কারণেই সুরক্ষায় এই গাফিলতি ধরা পড়ে। গুগল ক্রোম ছাড়াও মাইক্রোসফট এডজের মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজার এই ইঞ্জিনের উপরে ভিত্তি করে চলে। যদিও ঠিক কী সমস্যা দেখা গিয়েছিল সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি টেক জায়েন্ট গুগল।

হ্যাকারদের থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজার এখনই আপডেট করে নিন:

>> নিয়মিত ব্রাউজার রিফ্রেশ করুন। ব্রাউজারটি পরিষ্কার করার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন। প্রতিবার লগ আউট ও লগ ইন করার সময় রিফ্রেশ করে নিন।

>> নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট দিন। যখনই আপনার কাছে আপডেটের নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে কাজটি করুন। পুরোনো ব্রাউজার ব্যবহার করবেন না। এতে ফিশিং অ্যাটাকের সম্ভাবনা থাকে অনেক বেশি।

>> পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না। একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন।

>> ক্রোম ব্রাউজারে সার্চের সময় সতর্ক থাকুন। যে কোনো ব্রাউজারে ঢুকে যাবেন না। এটি হ্যাকারদের পাতা ফাঁদও হতে পারে।

>> পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন। প্রায়শই দেখা যায় অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস হ্যাক হচ্ছে। তাই যে কোনো জায়গায় ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।

>> যে কোনো ওয়েবসাইড খোলা বা অপরিচিত লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন।

>> ই-মেইলে আসা অপরিচিত কারো দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না।

>> অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখুন ডিভাইসে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ