শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩২ জনের পদ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্যের মধ্যে ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবাহিতসহ তথ্য গোপনের অভিযোগ ওঠায় তাদের পদ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পদের নেতাদের মধ্যে ১৯ জনই বিবাহিত।

ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ দেয়ার সুযোগ নেই। এ কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষাগত কোনো সনদ না থাকাসহ সংগঠনের বেঁধে দেয়া সময়ের আগে এসএসসি পাস করা ও বিদেশে অবস্থান করা নেতারাও রয়েছেন এই তালিকায়।

জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ৩০২ জনকে জায়গা দেয়া হলেও অনেকের ক্ষেত্রেই গঠনতন্ত্র মানা হয়নি, এমন অভিযোগ খোদ ছাত্রদল নেতাকর্মীদের। ইতিমধ্যে এসব অভিযোগ বিএনপির কেন্দ্রীয় দফতরে জমাও দিয়েছেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় অভিযোগ আমলে নিয়ে এক সহসভাপতিসহ ৩২ জনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ