বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

ছোট শিশু খাটের থেকে পড়ে যেতে নিলে নামাজ ছেড়ে ধরা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার আট মাসের বাচ্চাকে খাটের উপর ঘুমন্ত রেখে আমি খাটের পাশে আসরের নামায পড়তে দাঁড়াই।

ইতিমধ্যে ঘুম ভেঙ্গে গেলে বাচ্চা কাঁদতে শুরু করে এবং গড়াগড়ি করে খাটের পাশে চলে যায়। এ অবস্থা দেখে নিচে পড়ে যাওয়ার ভয়ে আমি নামায ছেড়ে দিয়ে বাচ্চাকে কোলে নিই।

জানার বিষয় হল, আমার উক্ত নামায ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে?

উত্তর নামায অবস্থায় কাউকে কঠিন বিপদে পড়তে দেখলে এর থেকে তাকে বাঁচাতে নামায ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুকে এ থেকে হেফাযতের জন্য আপনার নামায ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। পরবর্তীতে ঐ নামায আবার পড়ে নিতে হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দী পৃ. ৬৯; আততাজনীস ওয়াল মাযীদ ১/৫২৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৭; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৪০৬; আদ্দুররুল মুখতার ১/৬৫৪

-এটি