শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

গোল মরিচ খাওয়ার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  যেসব মসলা শরীরের জন্য বেশি উপকারী তার মধ্যে একটি হলো গোল মরিচ। গোল মরিচের রয়েছে অনেক উপকারিতা। নিয়মিত এই মরিচ খেলে শরীরের অনেক সমস্যা দূর হয়। এতে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলে রয়েছে। বিশেষজ্ঞরা তাই এই মসলা নিয়মিত খাওয়ার পরামর্শ দিন।

জেনে নিন গোল মরিচ খাওয়ার উপকারিতা:

পেটের জন্য উপকারী: যারা পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি মসলা হতে পারে গোল মরিচ। এটি পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে পারে। যে কারণে গোল মরিচ খেলে কমে অ্যাসিডিটির ভয়।  একই সাথে এই মসলা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে তা শরীর সহজে গ্রহণ করতে পারে। তাই পেটে সমস্যা থাকলে নিয়মিত গোল মরিচ খান।

ওজন কমাতে সাহায্য করে: যারা ওজন কমানোর বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন তারা খাবারের তালিকায় রাখতে পারেন গোল মরিচ। গোল মরিচের ভেতর এমন কয়েকটি উপাদান রয়েছে যা বিপাকের হার বাড়াতে সাহায্য করে। যে কারণে ওজন কমে দ্রুতই। তাই ওজন কমাতে চাইলে গোল মরিচ খান নিয়মিত।

ত্বক ভালো রাখে: ত্বক ভালো রাখার জন্য কেবল বাইরে থেকে যত্ন নিলেই হবে না, খেতে হবে উপকারী সব খাবারও। গোল মরিচ সেসব খাবারের মধ্যে অন্যতম। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ত্বককে সুন্দর রাখতে কাজ করে গোল মরিচ। সেইসঙ্গে এটি দূর করে ত্বকের কালো দাগও। নিয়মিত গোল মরিচ খেলে চেহারায় বয়সের ছাপ পড়ে না। দূর হয় ব্রণও।

মস্তিষ্কের জন্য ভালো: গোল মরিচে থাকে পিপারাইন নামক উপাদান। এই উপাদান মস্তিষ্কের জন্য খুবই ভালো। পার্কিনসনস বা অ্যালঝাইমার্সের মতো অসুখ দূর করতে কাজ এই মসলা। তাই স্মৃতিশক্তি ভালো রাখতে নিয়মিত গোল মরিচ খান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ