বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

৩০ নভেম্বরের মধ্যেেএসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা।

প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে বছরের শুরুতে করোনার ব্যাপক প্রাদুর্ভাবের কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ