শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডি এইচ মান্না সৃষ্টির শ্রেষ্ঠ দোজাহানের বাদশাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সা:। ৫৭০ খৃষ্টাব্দে'র ১২ রবিউল আউয়াল মক্কা নগরী যার আগমনে ধন্য হয়েছিল। মা আমেনা'র কোল'কে আলোকিত করেছিলেন যে শিশু, কে জানত এই শিশুই আল্লাহর প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হবেন। পরশপাথর যেথায় লাগে সেথা নাকি স্বর্ণ হয়ে যায়। ১২ রবিউল আউয়ালও মক্কার ওই অনুর্বর অনাবাদি ভূমি-টাতেও নবী মুহাম্মদ সাঃ আগমনে সতেজতার স্নিগ্ধা হাওয়া লেগেছিল।

উনার পায়ের পদদলিত হয়ে ধন্য হয়েছিল মরুর পথগুলো। আরবের বালিকণা গুলোও কত সৌভাগ্যবান ছিল যে সেই আরবের মাটি হতে না পারার ব্যাকুলতা নবী প্রেমী কোটি উম্মতের হৃদয় কে স্পর্শ করে। সেই ব্যাকুলতা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন 'আমি যদি আরব হতাম মদিনারই পথ, 'এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত'।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: দুনিয়ায় ছিলেন মাত্র ৬৩ বছর। এই ৬৩ বছরের আয়ুকাল সাধারণ কোনো মানুষের আয়ুকালের সাথে অতুলনীয়। কারণ বিশ্বনবী ৬৩ বছরের আয়ুকালে'র পরিধি ব্যাপক যা একসাথে আলোচনা কিংবা লিখে শেষ করা সম্ভব হয়। প্রিয় নবী'র জন্মলগ্ন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি কাজ, কথাবার্তা, চলাফেরা, প্রতিটি'র কার্যক্রমের পিছনে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে।

তার জীবনের প্রতিটি পর্যায় মানবতার জন্য আলোকবর্তিকা। জন্ম থেকে শিশুকাল, বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি হলেন সর্বোত্তম আদর্শের ধারক।

তাই নবীজীর শিশুকাল সম্পর্কে সামান্য কিছু লিখার চেষ্টা করবো আজ। আলোচ্য বিষয় কেমন ছিলেন শিশু মুহাম্মদ সা: ?

৫৭০ খৃষ্টাব্দে ১২ই রবিউল আউয়াল মক্কার সবচেয়ে বনেদি কুরাইশ গোত্রে'র হাশেমি বংশে আবদুল মুত্তালিব এর পুত্র আব্দুল্লাহ ও মা আমেনার ঘর কে আলোকিত করে শিশু মুহাম্মদ সা: এর জন্ম।

সেই সময় আরবের ধাত্রী প্রথা অনুযায়ী দুধ পানের জন্য বনু সাদ বংশের ধাত্রী হালিমার গৃহে পাঠানো হয়। অবশ্য মুহাম্মদ সা: জন্মের পর প্রথমে আপন মাতা আমিনা এবং কিছুদিন পর চাচা আবু লাহাবের দাসী ছুওয়াইবার দুধ পান করেছিলেন। এরপর পাঁচ বছর পর্যন্ত শিশু মুহাম্মদ সা: ধাত্রী হালিমার কাছেই ছিলেন।

মহানবী সম্পর্কে মা হালিমা বলেছিলেন, আমি শিশু মুহাম্মদ সা:-কে আমার ঘরে আনার পর সব অভাব মোচন হয়ে যায়। তাকে আনার পর আমার উভয় স্তন দুধে পূর্ণ হয়ে গেল। উটনির স্তনগুলো দুধে ভরে গেল। আমাদের গাধা (বাহন)টি দ্রুতগতিসম্পন্ন হয়ে গেল। বকরিগুলো চারণভূমি থেকà§