শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন দেওবন্দ মুহতামিম আল্লামা নুমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নুামানি হাফি. তিন দিনের সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে আসবেন।

এ সফরে তিনি বেশ কয়েকটি ইসলামি মহাসম্মেলনে উপস্থিত থকবেন। আগামী ১৬ নভেম্বর বুধবার সন্ধায় ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। এবং ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করবেন। নিম্মে তার সফরসুচি দেয়া হল,
(১৬ নভেম্বর) বুধবার: বাদ ইশা তিনি উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ইসলামি মহাসম্মেলনে যোগ দিবেন।

(১৭ নভেম্বর) বৃহঃবার: বৃহঃবার ফজরের পূর্বে টঙ্গিও ধোওরে অবস্থিত আল্লামা নুর হুসাইন কাসেমি রহ. এর মাকবারা ও জামিয়া সাবহানিয়া জিয়ারত। বাদ ফজর জামিয়াতুন নুর আল ইসলামিয়া নয়ানগর, টঙ্গিতে সংক্ষিপ্ত দোয়া ও জিয়ারত। এরপর দুপুর বারটায় প্লেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে যোগদান।

(১৮ নভেম্বর) শুক্রবার সকাল সাতটায় উত্তরা ১৩ নং সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে আবনায়ে দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে গুরুত্বপূর্ণ নসিহত পেশ ও মুলাকাত। দোহারে (মাকসুদপুর) মাদরাসা আবদুল্লাহ ইবনে উমরে জুমা আদায় এবং জুমাপুর্ব খুতবা প্রদান। সেখান থেকে হেলিকপ্টার যোগে টাঙ্গাইল যাবেন এবং সেখানের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে বাদ ইশা ইসলমি মহাসম্মেলনে যোগদান করবেন।

(১৯ নভেম্বর) শনিবার সকাল সাড়ে সাতটা থেকে এগারটা পর্যন্ত বসিলা (বসিলা ব্রিজ পার হয়ে ওয়াশপুর টাওয়ার সেখান থেকে অটোরিক্সা যোগে টোটালিয়াপাড়া, শ্যামলাশী) জামিয়াতুল হাসানাইন ঢাকায় হযরতের মুরিদ, খোলাফাদের সাথে খুসুসি মুলাকাত দুআ ও আমবয়ান।
মুফতি আবুল কাসেম নুমানি দা. বা. বর্তমান বিশ্বের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব।

পৃথিবীখ্যাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস ছাড়াও তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। নমুনায়ে সলফ। আমিরে মিল্লাত উপাধিতে ভূষিত তার ভক্তদের মাঝে। আল্লামা নুমানি উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, বিশিষ্ট হাদিস বিশারদ শাইখুল হাদিস যাকারিয়া রহ. এর হাতে বাইয়াত হন। হযরতের ইন্তেকালের পর ১৩à