আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীর প্রভাবশালী ও বৃহৎ ভাষাগুলোর একটি আরবি। মুসলিমদের ধর্মীয় জীবনের অপরিহার্য অংশ হওয়ায় পৃথিবীজুড়ে আরবি ভাষার চর্চা আছে। ইসলাম আগমনের প্রায় পাঁচ শত বছর আগে আরবি ভাষা একটি পূর্ণাঙ্গ ভাষার রূপ ধারণ করে। তবে আরবি আন্তর্জাতিক ভাষা হয়ে ওঠে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক নেতৃত্বে মুসলিমরা অধিষ্ঠিত হওয়ার পর।
তখন আরবি ভাষা বৈশ্বিক মর্যাদা লাভ করে। বিশ্বব্যাপী শুধু তার চর্চায় বাড়ে না; বরং তা স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে প্রভাবিত করতে শুরু করে।
আরবি ভাষার প্রভাব বিস্তারের একটি দিক ছিল আরবি বর্ণে স্থানীয় ভাষাগুলো লেখা। নিচে এমন কিছু ভাষার বিবরণ দেওয়া হলো, যা আরবি বর্ণে লেখা হয়।
১. দারি (Dari) : আফগানিস্তানের সরকারি ভাষাগুলোর একটি দারি। দেশটির ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ (২০ মিলিয়ন) দারি ভাষায় কথা বলে। ইরানেও দারি ভাষার প্রচলন আছে। এটি মূলত ফারসি ভাষার একটি বিবর্তিত রূপ। এটি আরবি-ফারসির মিশ্র বর্ণে লেখা হয়।
২. পশতু (Pashto) : আফগানিস্তান ও পাকিস্তানের প্রায় ৬০ মিলিয়ন মানুষ পশতু ভাষায় কথা বলে। এটা আফগানিস্তান ও পাকিস্তানের রাষ্ট্র স্বীকৃত ভাষা। পশতু ভাষা আরবি বর্ণে লেখা হয়।
৩. আরউই (Arwi) : আরউইয়ের অপর নাম ‘আরাবু তামিল’। তামিল ভাষার একটি উপভাষা। ভারত ও শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর ভেতর তা প্রচলিত। বিশেষত সংখ্যালঘু তামিল ও মুর মুসলিমরা আরউই ব্যবহার করে।
৪. আজারবাইজানি (Azerbaijani) : আজারবাইজান, ইরানের আজারবাইজান প্রদেশ ও রাশিয়ার দাগিস্তানের ভাষা আজারবাইজানি। এই ভাষায় প্রায় ৩০ মিলিয়ন মানুষ কথা বলে। ১৯২৯ সালের আগ পর্যন্ত আজারবাইজানি আরবি বর্ণে লেখা হতো। বর্তমানে তা ল্যাটিন ও সিরিলীয় বা সিরিলিক বর্ণে লেখা হয়। তবে ইরানে এখনো আরবি-ফারসির মিশ্র বর্ণে লেখা হয়।
৫. বাহাসা মিলাউ (Bahasa Melayu) : এর অপর নাম মালয়। এটি মালাক্কা প্রণালির উভয় পার তথা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের ভাষা। এসব দেশের প্রায় ১৬ মিলিয়ন ‘বাহাসা মিলাউ’ ভাষায় কথা বলে। এটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সরকারি ভাষাগুলোর একটি এবং পূর্ব তিমুরের ‘কর্মক্ষেত্রের’ ভাষা হিসেবেও স্বীকৃত। ‘অ্যারাবিক-জাভি’ বর্ণে তা লেখা হয়।
৬. বালুচি (Balochi) : ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বালুচি ভাষায় কথা বলে। বিশ্বের প্রায় ৯ মিলিয়ন মানুষ বালুচি ভাষà