শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পঞ্চগড়ে নৌকাডুবি : ৪৭ দিন পর এক মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনায় নিখোঁজের ৪৭ দিন পর আরেক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মৃতের সংখ্যা দাঁড়াল ৭১ জনে।

আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজের তালিকা অনুযায়ী ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি শিশু জয়া রানী। সে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকার ধীরেন্দ্র নাথের মেয়ে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকায় দেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উৎসবে যোগ দিতে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর কারণে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে।

-এসআর