আওয়ার ইসলাম ডেস্ক: আজকের রাত থেকেই থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো আরব-মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। একই সাথে এটি শীতকালে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ। যেখানে স্টেডিয়ামগুলো হবে সৌরশক্তিচালিত পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ও দৃষ্টিনন্দন। বিশ্বকাপের আটটি স্টেডিয়াম নির্মাণশৈলীতে রয়েছে আরব-ইসলামী স্থাপত্যশৈলীর ছাপ। মূলত প্রাচীন ও আধুনিক আরবের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরতেই অভিনব এ নির্মাণ কৌশল অবলম্বন করা হয়।
১. লুসাইল স্টেডিয়াম : এটি কাতারের সর্ববৃহৎ স্টেডিয়াম, যেখানে ৮০ হাজারের বেশি দর্শকের একসঙ্গে বসার ব্যবস্থা রয়েছে। পরিচালক তামিম আল-আবিদ জানান, ঐতিহ্যবাহী ফ্যানার লণ্ঠনের আলো ও ছায়াকে ধারণ করে স্টেডিয়ামের নকশা করা হয়েছে। বাইরের খোলা অংশ দিয়ে ভেতরে ঢোকা আলো ও ছায়া সন্ধ্যাবেলা পুরো স্টেডিয়ামকে আলোকিত করে। প্রাচীনকালে বন্দর থেকে জাহাজকে আলোর মাধ্যমে পথনির্দেশ করতে ফ্যানার লণ্ঠন ব্যবহৃত হতো। তা ছাড়া এর নকশায় আরব অঞ্চলের হাতে তৈরি পাত্র, বাটিসহ শিল্পকলার মূল উপাদানগুলো রয়েছে।
স্টেডিয়ামের প্রধান স্থপতি নরম্যান রবার্ট ফস্টার হাতে খোদাই করা আরব ও ইসলামী নিদর্শন নিয়ে অধ্যয়নের পর স্টেডিয়ামের নকশার মাধ্যমে প্রাচীন শিল্পের ফ্যানার ও পাত্রের উপাদানকে সংযোগ করেন। এ স্টেডিয়ামে ফাইনাল ছাড়াও একটি সেমিফাইনাল, ছয়টি গ্রুপ ম্যাচ এবং তিনটি নক আউট রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। দোহা সিটি সেন্টার থেকে ১৫ কিলোমিটার দূরে এর অবস্থান। টুর্নামেন্ট শেষে এর ৮০ হাজার আসন সরিয়ে ফেলা হবে এবং বিভিন্ন দেশের ক্রীড়া প্রকল্পে দান করা হবে। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামে স্কুল, দোকান, খেলার স্থান, স্বাস্থ্য ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনা করা হবে।
২. আল-বাইত স্টেডিয়াম : এটি কাতারের আল খোর শহরে অবস্থিত। শহরটি মুক্তা ডাইভিং এবং মাছ ধরার জন্য বিখ্যাত। স্টেডিয়ামটি ঐতিহ্যবাহী বাইত আল-শার তাঁবুর প্রতিকৃতি হিসেবে তৈরি করা হয়। মূলত মরুভূমিতে বসবাসের জন্য কাতারের যাযাবররা ঐতিহ্যবাহী তাঁবু ব্যবহার করত। এটিতে ৬০ হাজার দর্শকের ধারণক্ষমতা আছে। এতে রয়েছে প্রত্যাহাà¦