শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বাড়ানো হলো বিদ্যুতের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে জনগণের জীবনে দুর্গতি নেমে আসবে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে কৃষি ও কলকারখানায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। এতে টালমাটাল হতে পারে গোটা বাজার ব্যবস্থা।

এদিকে, গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো।

উল্লেখ্য, ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়। তিন (পাইকারি, খুচরা ও সঞ্চালন) পর্যায়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়। গ্রাহকপর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট ৭ টাকা ১৩ পয়সা, পাইকারিতে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ