শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মিরসরাইয়ে মসজিদে মারা গেলেন তাবলিগ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদে অবস্থানকালে আবুল কাশেম (৬২) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যূ হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উপজেলার বড়তাকিয়া সৈদালী জামে মসজিদে তার মৃত্যু হয়।

খৈয়াছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী সদর থানার চরখানখানাপুর এলাকার আব্দুল হামিদের ছেলে তিনি। সেইদিন সকালে ১৫ সদস্যের একটি দল ওই মসজিদে অবস্থান নেন আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে প্রবীণ সদস্য আবুল কাশেম (৬২) অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তাবলিগ জামাতের দলের আমীর আহছান উল্লাহ বলেন, আমার শ্বশুর গত ২৮ আগস্ট তিন চিল্লার (১২০ দিন) উদ্দেশ্য ঘর ছাড়েন। বড়তাকিয়ায় উনার ৩য় চিল্লা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে আবারও অসুস্থ হন এবং মসজিদেই মারা যান।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সফররত অবস্থায় কেউ মারা গেলে সেখানেই তাকে কবরস্থ করা হয়। তাই শ্বশুরকেও রাজবাড়ী ফেরত না নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (২৬ নভেম্বর) জানাজা শেষে বড়তাকিয়া মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

সৈদালী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সবুজ ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে অসুস্থ হয়ে তাবলিগের এক সদস্যের মৃত্যু হয়। পরে তার সঙ্গী ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে জানাজা ও দাফনের আয়োজন করে। স্থানীয়ভাবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।

-এসআর