শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সড়ক দুর্ঘটনায় আহত মুফতি মাহবুবুল্লাহ কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার।।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাতপুর মাদ্রাসার মাহফিল শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, ময়মনসিংহের একাধিক মাদরাসার শাইখুল হাদিস, শায়খ আব্দুল মোমিন রহ: ইমামবাড়ীর খলিফা, খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লি মুফতি মাহবুবুল্লাহ কাসেমিসহ আরও তিনজন।

রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পরে।

ময়মনসিংহ খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা নায়েবে মোহতামিম মুফতি আমির ইবনে আহমদ বলেন, মুফতি মাহবুবুল্লাহ কাসেমি ময়মনসিংহ খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া থেকে ধোবাউড়া উপজেলাধীন কাশিনাতপুর মাদ্রাসার মাহফিল শেষ করে ফেরার পথে ড্রাইবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ি খাদে পরে যায়। এঘটনায় মুফতি মাহবুবুল্লাহ কাসেমীর হাত ভেঙে যায় এবং পায়ে ও কপালে আঘাত পান। সেখান থেকে অ্যাম্বুলেন্স করে ময়মনসিংহ নেক্সাস হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা করা হয়।

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে তাকে নিজ মাদ্রাসা খানকায়ে হোসাইনিয়া মাদানিয়াতে নিয়ে আসা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ