মুফতি জসিমুদ্দীন।।।।
হযরত আয়েশা রা. এর খেদমতে একবার দেরহাম ভর্তি দু’টি বস্তা পেশ করা হল। যার মধ্যে এক লক্ষেরও বেশী দেরহাম ছিল। হযরত আয়েশা রা. একটি থালা এনে তা ভর্তি করে সাদকা করতে লাগলেন। এমনকি সন্ধ্যার মধ্যেই সব শেষ করে দিলেন। একটি দেরহামও নিজের কাছে বাকী রাখলেন না।
ঐদিন তিনি রোজা ছিলেন, ইফতারের সময় বাঁদীকে বললেন, ইফতারের জন্য কিছু আন। সে একটি রুটি ও যায়তুনের তৈল নিয়ে আসল এবং বলতে লাগল, যদি এক দেরহাম দিয়ে কিছু গোশত আনতেন, তাহলে ভাল হত, আজ আমরা গোশত দ্বারা ইফতার করতাম।
উত্তরে তিনি বাঁদীকে বললেন, এখন বললে কি হবে? ঐ সময় আমাকে স্মরণ করালে আমি খরিদ করিয়ে আনতাম।
এভাবে হযরত আয়েশা রা. এর কাছে হাদিয়া আসলে তিনি উহা সদকা করে দিতেন। অথচ সদকা করে নিজে কষ্ট করতেন এবং অসŽছল জীবন যাপন করতেন।
তাঁর এভাবে দান করা এবং কষ্ট ভোগ করা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযি.) (যিনি হযরত আয়েশার ভাগিনা ছিলেন) চিন্তিত হয়ে পড়লেন এবং একবার বললেন, খালাম্মার হাতকে বাঁধা দেওয়া চাই।
এ খবর হযরত আয়েশার কানে পৌঁছলে তিনি হযরত আব্দুল্লাহ বিন যুবাইরের প্রতি অসন্তুষ্ট হলেন। এমনকি তার সাথে কথা বলবেন না বলে মান্নত স্বরূপ কসম খাইলেন। খালার অসন্তুষ্টিতে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর অত্যন্ত বেদনাহত হলেন। এবং অনেক লোকের মাধ্যমে সুপারিশ করালেন।
কিন্তু হযরত আয়েশা রা. নিজের কসমের ওযর পেশ করলেন। অবশেষে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর যখন অত্যন্ত পেরেশান ও চিন্তিত হয়ে পড়লেন, তখন রাসলুল্লাহ সা. এর মাতৃবংশের দু’জন ব্যক্তিকে সুপারিশকারী হিসাবে সঙ্গে নিয়ে গেলেন। তারা উভয়ে অনুমতি নিয়ে ভিতরে গেলেন। তিনিও গোপনে তাদের সাথে গেলেন।
যখন তারা দুইজন পর্দার আড়াল থেকে হযরত আয়েশার সাথে কথা-বার্তা বলতে লাগলেন, তখন তিনি দ্রুত পর্দার ভিতরে গিয়ে খালাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন এবং অনুনয়-বিনয় করলেন। উক্ত দুই ব্যক্তিও সুপারিশ করতে থাকল। এবং মুসলমানদের সাথে কথোপকথন বন্ধ করে দেয়া সম্পর্কিত হুযূর সা. এর হাদীস স্মরণ করাতে থাকলেন।
এ সম্পর্কে যে সব নিষেধাজ্ঞা হাদীসে এসেছে, তাও শুনাতে থাকলেন। যার ফলে হযরত আয়েশা রা. মুসলমাà¦