শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ব্রাজিলের প্রথম মসজিদ যেভাবে তৈরি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮৫ লাখ ১৫ হাজার ৭৬৭ বর্গকিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে প্রায় ২১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৬০ জন। এটি আমেরিকার একমাত্র এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী দেশ।

ব্রাজিলে মুসলিম জনসংখ্যা: ইসলাম ব্রাজিলের একটি সংখ্যালঘু ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান মতে ২০১০ সাল পর্যন্ত দেশটিতে মুসলিমদের সংখ্যা ছিল দুই লাখ চার হাজার, যা মোট জনসংখ্যার ০.১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে দুই লাখ ২৭ হাজার পর্যন্ত পৌঁছতে পারে। তবে দেশটির ফেডারেশন অব মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রাজিলের মতে মুসলিমদের সংখ্যা চার লাখ থেকে পাঁচ লাখ।

দাসদের ইসলাম প্রচার : ব্রাজিলের জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি থেকে জানা যায়, দেশটিতে আফ্রিকান মুসলিম দাস আমদানি এবং লেবানীয় ও সিরিয়ান অভিবাসীদের মাধ্যমে ইসলামের আগমন ঘটে। ১৫৩৮ সালে পর্তুগিজ উপনিবেশকালে ব্যাপকভাবে আফ্রিকান দাস আমদানি শুরু হয়। মূলত দাস ব্যবসার শতকরা ৩৭ ভাগ ব্রাজিলে আমদানি হতো। বেশির ভাগ মুসলিম দাস বিশুদ্ধভাবে পবিত্র কোরআন পাঠ ও আরবি ভাষায় কথা বলতে পারত।

ইতিহাস থেকে জানা যায়, ১৫০০ সালে বিখ্যাত পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেজ কাবরাল (Pedro Alvares Cabral) ব্রাজিল আবিষ্কারকালে তাঁর সঙ্গে অনেক মুসলিম নাবিকও ছিলেন। ‘লায়ন অব সি’ নামে জগদ্বিখ্যাত আরব নাবিক ও কার্টোগ্রাফার আহমদ বিন মাজিদ এবং মুসা বিন সাতি ছিলেন পেদ্রোর সঙ্গে। অপরদিকে স্পেন পতনের পর সেখানকার মুর সম্প্রদায়ের বহু মুসলিম সরকারি ধরপাকড় থেকে রক্ষা পেতে পরিচয় গোপন করে বসবাস করত। তাদেরও বিশাল একটি অংশ ব্রাজিলে পাড়ি জমায়। অবশ্য উনবিংশ শতাব্দীতে ব্রাজিলের উপকূলীয় ‘বাহিয়া’ এলাকায় হাউসার মুসলিমদের নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয়। ফলে পর্তুগিজ উপনিবেশ সরকার তাদের কঠোরভাবে দমন করে এবং তাদের ধর্মান্তরে বাধ্য করে। ১৮৩৫ সালে আবারও বিদ্রোহ ব্যর্থ হলে অসংখ্য মুসলিম হত্যার শিকার হয়।

মসজিদ নির্মাণ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব ও মুসলিম দেশ থেকে বহু মুসলিম ব্রাজিলে জীবিকার তাগিদে পাড়ি জমায়। বিশেষত ফিলিস্তিন, সিরিয়া, লেবাননসহ বিভিন্ন আরব দেশের মুসলিমরা সেখানে পাড়ি জমায়। তাদের উদ্যোগে ১৯২৬ সালে ব্রাজিলের সাও পাওলো শহরে সর্