রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা বহাল রাখার দাবিতে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ও শিক্ষা সিলেবাস থেকে ঈমান -আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাদ দেওয়ার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (৪ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জাব্বার গাজী ও সেক্রেটারী মাওলানা কাউছার আজিজী এর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে গণ সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ, শাপলা চত্বর , কোর্ট রোড়সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন।

ইসলামে আন্দোলনের জেলা প্রচার সম্পাদক মোঃ তারেক, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মোঃ আল-আমিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন জিহাদসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ