বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লাহ তায়ালার রয়েছে সুন্দর সুন্দর নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক।।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ‘ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদঊহু বিহা’ অর্থাৎ আল্লাহর জন্যই সব উত্তম নাম নির্ধারিত রয়েছে। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাক। (সূরাঃ আর’রাফ,আয়াতঃ ১৮০) ‘আসমায়ে হুসনা’ বা উত্তম নাম বলতে সে সমস্ত নামকে বোঝানো হয়েছে, যা গুণ-বৈশিষ্ট্যের পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে।

বলাবাহুল্য, কোন গুণ বা বৈশিষ্ট্যের সর্বোচ্চ স্তর যার ঊর্ব্ধে আর কোনো স্তর থাকতে পারে না, তা শুধুমাত্র মহান পালনকর্তা আল্লাহর জন্যই নির্দিষ্ট। আর আল্লাহকে ডাকার সে পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে, শুধুমাত্র সেসব আসমায়ে হুসনা বা উত্তম নামে ডাকবে যা, আল্লাহর নাম বলে প্রমাণিত (মাআরিফুল কুরআন)।

উপরোক্ত আয়াতের পরবর্তী বাক্যে বলা হয়েছে, সেসব লোকদের বর্জন করুন, যারা আল্লাহ তায়ালার আসমায়ে হুসনার ব্যাপারে বাঁকা পথ অবলম্বন করে। আর বক্র পথ হচ্ছে, আল্লাহর প্রতি এমন নাম বা গুণ প্রয়োগ করা যার অনুমতি শরীয়ত দেয়নি, অথবা গাইরুল্লাহর প্রতি তার বিশিষ্ট নাম ও গুণের প্রয়োগ করা বা আসমায়ে হুসনার অপব্যাখ্যা ও অপরিবিশ্লেষণ করা।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তায়ালার নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি এসব নাম স্মরণ-আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী, মুসলিম) (১। আল-হায়্যুঃ চিরঞ্জীব; ২। আল-কায়্যুমুঃ স্ব-প্রতিষ্ঠ; সংরক্ষণকারী। ৩। আল-হাক্কুঃ সত্য; ৪। আল-আওয়ালুঃ প্রথম অর্থাৎ অনাদি; ৫। আল-আখিরুঃ শেষ অর্থাৎ অনন্ত; ৬। আল-বাকীঃ চিরস্থায়ী; ৭। আয্-যাহিরুঃ প্রকাশ্য; ৮। আল-বাতিনুঃ গুপ্ত; ৯। আল-আলীমুঃ মহা জ্ঞানী; ১০। আল-খবীরুঃ সর্বজ্ঞ; ১১। আল-লাতীফুঃ সুক্ষèদর্শী; ১২। আল-হাকীমুঃ প্রজ্ঞাময়; ১৩। আল-ওয়াছিউঃ সর্বব্যাপী; ১৪।

আল-মালিকুঃ অধিপতি, সম্রাট; ১৫। মালিকুল মুল্কঃ সার্বভৌম ক্ষমতার মালিক; ১৬। আল-মুইয্যুঃ সম্মানদাতা; ১৭। আল-মুযিল্লুঃ অপমানদাতা বা সম্মান হরণকারী; ১৮। আল-খাফিযুঃ অবনতকারী; ১৯। আর-রাফিউঃ উন্নয়নকারী; ২০। আল-ক্বাদিরুঃ শক্তিশালী; ২১। আল-মুকতাদিরুঃ পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী; ২২।

আল- ক্বাবিয়্যুঃ অসীম ও অটুট ক্ষমতার অধিকারী; ২৩। আল-মাতীনুঃ সুস্থিত এবং অসম ক্ষমতার অধিকারী; ২৪। আল-আযীযুঃ পরাক্রমশালী; ২৫। আল মানিউঃ প্রতিরোধকারী; ২৬। আল-কাহ্হà