শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

মাধ্যমিকে ভর্তির লটারির তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে।

আজ সোমবার (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির লটারি পরের দিন ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন হয়নি। ওইসব প্রতিষ্ঠানে আগের নির্ধারিত তারিখেই লটারি হবে।

গত ১৬ নভেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। আজ (৬ ডিসেম্বর) পর্যন্ত আবেদন নেওয়া হবে।

সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলে আসন আছে ৮০ হাজার ৯১টি। আর বেসরকারি ২ হাজার ৯৬১টি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ