বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

গলায় কফ জমলে ঘরোয়ভাবে সমাধানের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঋতু পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ দেখা দিচ্ছে। এসময় অনেকের বুকে কফ বসে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। বুকে কফ জমে থাকলে কাশির সঙ্গে অনেক সময় কফ বেরিয়ে আসে না। কখনো কফ গলায় আটকে থাকার অনুভূতিও হয়। দীর্ঘদিন এ সমস্যায় ভুগলে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে।

গলায় কফ জমে থাকলে যেভাবে ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন-

১. জমে থাকা কফ ও শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে গরম তরল খাবার খেতে পারেন। এজন্য দৈনিক পর্যাপ্ত পানি পান করুন। এর পাশাপাশি চা, স্যুপসহ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

২. কফ উপশম করতে, গরম পানি, চা বা আপেল সিডার মিশ্রিত পানি পান করুন। গরম পানি শ্লেষ্মাকে নরম ও পাতলা করবে। ফলে গলা হবে পরিষ্কার।

৩. লবণ মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে গার্গল করুন। লবণ পানি দিয়ে গার্গল করেও আপনি গলায় জমে থাকা কফ পাতলা করতে পারবেন। এজন্য এক গ্লাস গরম পানিতে ২-৩ টেবিল চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। দিনে যতবার প্রয়োজন ততবার এই প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। এই ঘরোয়া প্রতিকার শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।

৪. সম্ভব হলে পুদিনা পাতা দিয়ে চা পান করুন। এই চায়ে মেনথল আছে। এটি কাশি, কফ, সর্দি, নাক বন্ধ ও মাথাব্যথা উপশম করতে পারে। এই চায়ে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে। যা শরীরকে সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করতে ও দ্রুত সুস্থ করতে সাহায্য করে।

৫. গরম পানিতে ইউক্যালিপটাস ও রোজমেরির মতো উদ্ভিদের তেল মিশিয়ে ভাপ নিন। এই স্টিম থেরাপি নেওয়ার ফলে শ্লেষ্মা ঝিল্লিকে আর্দ্র রাখতে সাহায্য করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ