বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাউকে শাসনের সময় হজরত থানবি রহ় যে নিয়ত করতে বলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত থানবি রহ় নীতি আদর্শের মজবুত মানুষ ছিলেন সকলের জানা৷ তিনি সর্বদায় নিজ উসুলের উপর অনঢ় থাকতেন৷ এতে অন্যরা কী ভাববে সেটি দেখার ছিলো না৷

আগুন্তক একজনের ভুলের জন্য তিনি শাসাতে শুরু করলেন৷ শাসনের সময় উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলতেছিলেন, শুনুন! আমি নিজে আগুন্তকের বরকত দ্বারা উপকৃত হবো- এই আশা অন্তরে পোষণ করি৷ কারণ, আমি নিজের অবস্থা ভালো করেই জানি৷ আমার দ্বারা আগুন্তকরা উপকৃত হচ্ছে এটি ভাবা তো দূরের কথা, অন্তরে এটির ওয়াসওয়াসাও আসে না৷

এই কারণে শাসন করার সময় আমার মনে এই ওয়াসওয়াসাও আসে না যে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ৷ আমি তার চেয়ে উত্তম মানুষ৷

আলহামদুলিল্লাহ, কাউকে শাসন করার সময়ও আমি মনে করি সে আমার চেয়ে শ্রেষ্ঠ৷ তবে আদব শিখানোর দায়বদ্ধতা থেকে শাসন করার প্রয়োজন বিধায় শাসন করি৷ তবে সে আমার চেয়ে ছোট- এই কথা কখনো ভাবিও না৷

বর্তমানে শাসনের ক্ষেত্রে আমাদের কী নিয়ত থাকে তা নিজেদের অন্তরকে প্রশ্ন করার প্রয়োজন মনে করি৷ যদি নিয়ত অশুদ্ধ থাকে, এক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধির প্রয়োজন মনে করি৷

সূত্র: আল-ইফাজাতুল ইয়াওমিয়্যা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ