শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া কি জায়েজ আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম: ডি পি এস করে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সে টাকার সুদ গ্রহণ করে জীবন চালানো একজন গরীবের জন্য বৈধ কি?

আবার অনেকে গরীব নয় কিন্তু ব্যাংকে টাকা রেখে বাড়ি বসে বসে সুদের টাকায় সংসার চালায়। এ ধরনের লেনদেন বৈধ কি?

না জায়েজ নেই। কারণ এ ধরনের সুদ পরিস্কার হারাম। আর ইচ্ছেকৃত এমন লেনদেন করা বৈধ নয়। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। কারো যদি এ ছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে আল্লাহর উপর ভরসা করুন। বেশি বেশি দুআ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অর্থনৈতিক দুর্বলতা দূর করে দিবেন।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। (সুরা আলে ইমরান-১৩০)

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ