রুম্মান আহমদ চৌধুরী বিশ্বকাপ ফুটবলের উত্তাপ সারা বিশ্বে ছড়ালেও উন্মাদনা বেশী আমাদের দেশে। সমর্থিত দলের খেলার দিন বিবেকহীনতা ঘিরে রাখে এদেশীয় পাগলা সমর্থকদের। খেলার আগে/পরে মিছিল, খেলা নিয়ে ঝগড়া, কথা কাটাকাটি, হামলা এমনকি খুন পর্যন্তও হয়।
সমর্থকরা এক হয়ে মোটর সাইকেল শোডাউন, রাষ্ট্রীয় আইনী বাধাস্বত্তেও নিজের দেশের পতাকা থেকে শত বা হাজারগুণ বড় পতাকা বানিয়ে এলাকা ঘুরা, গাছে,রাস্তায় অথবা বাসায় টাঙানো। নিজের বাসার রঙ প্রিয় দেশের পতাকার রঙে রঙ্গিন করা কি না হয় এ দেশে? এ অন্ধত্ব দিয়ে দেশ, জাতি কিংবা নিজের কোন উপকার হয় না।
বিশেষ করে খেলা চলাকালীন সময়ে যে পরিমাণ উগ্র আচরণ করা হয় তা ছাড়িয়ে যায় অন্য সকল কিছুকে। তর্কাতর্কি করে খুন, হার্ট স্ট্রোক, এমনকি অনেকে আত্মহত্যার মতো নিচ এবং আত্মঘাতী কাজ করে বসে।প্রতিদিনের সংবাদমাধ্যম যার জ্বলন্ত প্রমাণ।খেলা দেখার জন্য খোলা মাঠে জড়ো হয়ে হৈ-হুল্লোড় করা, রাস্তার পাশে বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে রাস্তা বন্ধ করে খেলা দেখা। গোল হলে এতো উচ্চৈঃস্বরে আওয়াজ করা যা বৃদ্ধ, অসুস্থ ও শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ। শোরগোলের যন্ত্রণায় সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে। এছাড়া ভুতুজেলা ও খেলা পরবর্তী মিছিল-শোভাযাত্রা তো আছেই।
রাষ্ট্রীয় আইনী বাধাস্বত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ নিজের দেশের পতাকা থেকে বড় পতাকা বানাচ্ছে এবং বাসা-বাড়ির ছাদ, গাছ এবং রাস্তায় লাগাচ্ছে। দশ বিশ হাত থেকে শুরু করে হাজার হাত পরিমাণ এমনকি এক কিলোমিটার লম্বা পতাকা বানিয়ে অন্ধত্বের প্রকাশ করছে।
খেলার প্রতি মাত্রাতিরিক্ত আবেগের কারণে সময় ও অর্থ নষ্ট করতে দু'বার ভাবছে না।নিজ দলের সমর্থক বাড়ানো, খেলা নিয়ে তর্ক, হামলা করে জানমালের ক্ষতি করতে দ্বিধা করছে না যা অসুস্থ বিবেকের পরিচায়ক। সারাদেশে ব্রাজিল আর্জেন্টিনাসহ অন্যান্য দলের সমর্থকদের শত শত মোটরসাইকেল শো ডাউন ও মিছিল হয়েছে। এ পর্যন্ত শুধু এবারের বিশ্বকাপ নিয়ে শতাধিক হামলা, অন্তত দশটা খুন এবং আত্নহত্যার ঘটনা ঘটেছে যা জাতির জন্য অশনি সংকেত।
আমাদের সাধারণ নাগরিক এবং যুবসমাজকে বুঝাতে প্রয়োজন গণসচেতনতা তৈরি করা। জ্ঞান বিজ্ঞানের পিছিয়ে থাকলেও খেলার অন্ধ আবেগ প্রকাশ করাতে আমরা অনেক এগিয়ে।
আমাদের বিশবিদ্যালয়গুলো পড়ালেখা/গবেষণায় হাজারেà