শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

নিমের ডাল দিয়ে দাঁত মাজার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটা সময় বেশিরভাগ মানুষেরই নিমডাল দিয়ে দাঁত মাজার অভ্যাস ছিল। তবে বর্তমানে কিছুসংখ্যক মানুষ আছেন যারা এখনও এ অভ্যাসের ধারা বজায় রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, নিমডালে থাকে এক ধরনের তৈলাক্ত পদার্থ। যা সহজেই আমাদের মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে দিতে পারে। দাঁতের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে কার্যকরী ভুমিকা পালন করে এই নিমডাল।

নিউট্রিশনিস্টের মতে, নিমের ডালে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে মুখের মধ্যে যে জীবাণু জন্মায় তা মূল থেকে নির্মূল করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, নিমডাল দিয়ে দাঁত ব্রাশ করলে মুখে প্লাক তৈরি হয় না। যার ফলে মুখে দুর্গন্ধেরও সৃষ্টি হয় না। এতে উপস্থিত শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গোঁড়া থেকে সব ধরনের দুর্গন্ধ দূর করতে কাজ করে থাকে। এছাড়াও এটি ব্যাবহারের ফলে দাঁতের হলুদে ভাব দূর করার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যথা থেকেও মুক্তি দেয়।

জেনে নেয়া যাক নিমডাল ব্যবহারে কিছু সতর্কতা এবং উপায়-

* ব্যবহারের আগে নিমডাল ভালো করে ধুয়ে নিন।

* গাছের ডাল ভালো করে ভেঙে তবেই ব্যবহার করুন।

* নিমডাল দিয়ে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করে নেবেন। এটি দাঁত ও মাড়িকে মজবুত করে।।

* চিবিয়ে চিবিয়েও ব্রাশ করা যেতে পারে।

বিঃদ্রঃ প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য যা কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না। বিস্তারিত জানতে ডাক্তারের পরামর্শ নিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ