বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


স্বাধীনতা যুদ্ধে ১১ আলেম ও মাদরাসার বক্তব্য ও অবস্থান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।হাফেজ ফজলুল হক শাহ।।

আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অর্জন লাখ শহীদের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতা। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। একটি স্বাধীন লাল সুবুজ পতাকার জন্য আমাদের চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে। এ স্বাধীনতা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় অর্জন।

৭১ -এর মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা বাংলাদেশের প্রতিটি নাগরিকের গর্ব ও অহঙ্কার। যে কোন দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের ঐক্যবদ্ধ ও সমবেত অংশ গ্রহনের প্রয়োজন পড়ে।

সবার স্বত:স্ফূর্ত প্রয়াস এবং সর্ব্বোচ্চ সংগ্রাম-সাধনা ও ত্যাগ-তিতিক্ষা না থাকলে পরাধীনতার নাকপাশ ছিন্ন করে একটি দেশ স্বাধীনতার শীর্ষ শিখরে আরোহণ করতে পারে না। কিন্তু চরম পরিতাপের বিষয় যে, বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে সকল পেশাজীবি মানুষের কথা উৎকীর্ণ থাকলেও আলেম ওলামাদের অপার অবদানের প্রসঙ্গটি বৈষম্যমূলকভাবে উপেক্ষিত হয়েছে।

অথচ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আলেম ওলামাদের অবদান অনস্বীকার্য। স্বাধীনতার টকটকে লাল সূর্য ছিনিয়ে আনার লক্ষ্যে আলেমদের রক্তের দাম এতো ঠুনকো নয় যে, কেউ তা অস্বীকার করলে তাদের আত্মদানের অবদান ম্লান হয়ে যাবে।

এক শ্রেণীর মানুষের নিকট আলেম ওলামা মানেই ৭১ সালের পরাজিত শক্তি। তারা মনে করেন ওলামায়ে কেরাম বলতেই রাজাকার, আল-বদর। মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভূমিকা নিয়ে জাতির মনে সংশয় ও সন্দেহ ঢুকিয়ে দেয়াই তাদের সাধারন অভ্যাসে পরিনত হয়েছে। বাংলাদেশের সকল ওলামা মাশায়েখদের প্রতি স্বাধীনতা বিরোধীর খেতাব জুড়ে দেয়া গর্হীত অন্যায়।

মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে তাদের সকলকে চিহিৃত করা আলেমদের প্রতি এক অযাচিত আচরণ। যাচাই বাছাই ছাড়া অনাচারের দায় কারো উপর চাপিয়ে দেয়ার পরিনাম শুভ হয় না। মুক্তিযুদ্ধ পরবর্তী আলেম প্রজন্ম, যাদের জন্মই মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে, তাদেরকে রাজাকার বলাটা শুধু অন্যায় নয়, পাপও। কেন দাড়ি-টুপি ও লেবাস-পোশাকের জন্য আলেমদের মুক্তিযুদ্ধ বিরোধী মনে করা হয়? এগুলো স্বাধীনতা বিরোধী প্রতীক নয়।

১৯৭১ সালে জীবিত আলেমদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে ঝাপিà