বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঘরে ইবাদতের জায়গা থাকা কাম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ শিশুদের পরিবর্তনে অসামান্য ভূমিকা রাখে। তাদের প্রথম পাঠ শুরু হয় মায়ের কোল থেকে। যে ঘরে দ্বীনি পরিবেশ আছে, সে ঘরের পরবর্তী প্রজন্ম স্বভাবত দ্বীনদার হিসেবেই বেড়ে ওঠে।

এ জন্য আমাদের ঘরের মধ্যে যদি এমন একটি সুনির্দিষ্ট জায়গা থাকে, যেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব, নির্জনে আল্লাহকে ডাকতে পারব, তাহাজ্জুদ ও তিলাওয়াত করব; তাহলে শিশুরাও এটা দেখে দেখে আমাদের থেকে শিখবে এবং এর প্রভাব শিশুদের মনে প্রবলভাবে গেঁথে যাবে।

এভাবে নামাজের জায়গা করার জন্য বিশেষ আহামরি কোনো কিছু করার প্রয়োজন নেই; বরং একটু জায়গা ভিন্নভাবে সাজিয়ে-গুছিয়ে রাখলেই তা ঘরোয়া মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে। প্রিয় নবী (সা.) এ ধরনের মসজিদের নির্মাণের কথা বলেছেন। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে, পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)।

আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বলেন, আমি আমার খালা নবী (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.) হতে শুনেছি যে তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না; তখন তিনি আল্লাহর রাসুল (সা.)-এর নামাজের জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন। নবী (সা.) তাঁর চাটাইয়ে নামাজ আদায় করতেন। সিজদা করার সময় তাঁর কাপড়ের অংশ আমার (মাইমুনার) শরীর স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩)।

হাদিসে নামাজের জায়গা থেকে ঘরে নামাজের নির্ধারিত স্থান উদ্দেশ্য। (ফাতহুল বারি : ১/৫৫০)।

ঘরোয়া মসজিদের আরেকটি লাভ হচ্ছে, কোনো বেনামাজি মেহমান যদি বাড়িতে আসে তাহলে তার ওপরও নামাজের বিশেষ প্রভাব পড়বে। এ জন্য সাহাবায়ে কেরামও ঘরোয়া মসজিদ বানানোর আদেশ গুরুত্বের সঙ্গে তামিল করেছেন। মাহমুদ ইবনে রাবি (রা.) বলেন, আমি ইতবান ইবনে মালিক আনসারি (রা.), যিনি বনু সালিম গোত্রের একজন, তাঁকে বলতে শুনেছি, আমি নবী সা.-এর কাছে গিয়ে বললাম, আমার দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে এবং আমার বাড়ি থেকে আমার গোত্রের মসজিদ পর্যন্ত পানি আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।

আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় নামাজ আদায় করবেন, যেটা আমি নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট করে নেব। নবী (সা.) বললেন, ইনশাআল্লাহ, আমি তা করব। পরদিন রোদের তেজ বৃদ্ধি পেলে আল্লাহর রাসুল (সা.) এবং আবু বকর (রা.) আমার বাড়িতে এলেন। নবী সা. প্রবেশের অনুমতি চাইলে আমি তাঁকে অনুমতি দিলাম।

তিনি না বসেই বললেন, তোà¦