শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাকিস্তানে থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় এক পুলিশ কনস্টেবল আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম ইলিয়াস।

রেহমান ওয়াজির নামের এক পুলিশ সদস্য বলেন, সোমবার (১৯ ডিসেম্বর) রাত একটার দিকে জঙ্গিরা রকেট লাঞ্চার এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। হামলার সময় ওয়াজিরও পুলিশ স্টেশনটির ভেতরে অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, প্রায় ৫০ জন জঙ্গি পুলিশ স্টেশনটির সামনের গেট বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুলিশ সদস্যরা কিছুক্ষণ জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেন। এরপর তাদের জিম্মি করা হয়। সূত্র: ডন

-এটি