বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

বিশ্বকাপ উন্মাদনার ফলাফল: কী লাভ কী ক্ষতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছিলো বছরের মাঝামাঝি সময় থেকে। কি ক্রিকেট, কি ফুটবল! বিশ্বকাপের প্রতিটি আসরেই দেখা যায় বাংলাদেশীদের আবেগ-উচ্ছাস একটু বেশি।

আর এবার তো এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। আমাদের গণমাধ্যম কোথায় এগুলোকে নিয়ন্ত্রণ করবে, উল্টো তা আরো উসকে দেয়। দৈনিক পত্রিকাগুলোর মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়, কে কত আকর্ষণীয়ভাবে একে কভার করতে পারে।

এর ফলে দুঃখ দুর্দশাগুলো আমাদের পিছু ছুটছে না। গত দেড় মাসের ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ১২ জনের মৃত্যু ও ২৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলা নিয়ে এই উন্মাদনায় ক্ষতিকর কী কী ঘটে চলেছে। নিম্নে উল্লেখ করবো।

দুর্ঘটনা: বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খেসারতে জীবন দিয়ে দিলেন ১২ জন। ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে সংঘর্ষে, পতাকা টানাতে গিয়ে, ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এঁদের বেশির ভাগই কিশোর ও তরুণ।

এদিকে ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিভিন্ন জেলায় সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২৭ জন। হতাহতদের সবাই বিশ্ব ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক।

বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গত এক মাসের সংবাদ ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে দেশের তিন জেলায় খুন হয়েছেন তিনজন, সমর্থন করা দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ছাদ থেকে পড়ে মারা গেছেন ৭ জন এবং খেলা দেখার সময় উত্তেজিত হয়ে অসুস্থ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে লালমনিরহাট, ভোলাসহ ছয়টি জেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছে। (প্রথম আলোর সংবাদ।)

সময়ের অপচয়: সময়ের গুরুত্ব কারো অজানা নয়। সবাই বুঝে যে মুহূর্ত চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাই সময়ের অপচয় মানে জীবনেরই অপচয়। কোনো বুদ্ধিমান মানুষ কি নিজের জীবনের অপচয় করতে পারে? অন্তত একজন মুমিন তো পারে না। কারণ সে বিশ্বাস করে যে, হাশরের ময়দানে তাকে আল্লাহর সকল নিয়ামতের হিসাব দিতে হবে।

তাহলে যে দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম সে দেশে কি শুধু খেলার পিছনে জীবনের মূল্যবান সময়ের এত অপচয় হতে পারে? কিন্তু তিক্ত বাস্তবà¦