শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

উত্তর প্রদেশের মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্রবার নাকি রোববার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার প্রস্তাব পেশ করা হলো উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। বুধবার সে রাজ্যের রাজধানী লখনউয়ে বোর্ডের বৈঠকে সরকারি সাহায্যপ্রাপ্ত কয়েকটি মাদরাসার প্রতিনিধি এবং সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ সংবাদ সংস্থা পিটিআই-কে বুধবার বিকেলে বলেন, ‘জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে।’

এরই মধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যের মাদরাসা শিক্ষকদের সংগঠন শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করছে।

সংগঠনের সম্পাদক দিওয়ান সাহিব জমান বলেন, ‘দীর্ঘ দিন ধরেই মাদরাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে। তা ভাঙা উচিত নয়।’

সরকারি সূত্রের খবর, মাদরাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার সিদ্ধান্ত হলে, ‘উত্তরপ্রদেশ নন-গভর্নমেন্ট আরবি অ্যান্ড ফার্সি স্বীকৃতি প্রশাসন ও পরিষেবা বিধি-২০১৬’-র প্রয়োজনীয় সংশোধন করার প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, এর আগে বিজেপি শাসিত রাজ্য আসামে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদরাসায় রোববার সাপ্তাহিক ছুটির দিন চালু হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মাদরাসাগুলোতে দশেরা এবং বড়দিনে ছুটি চালু করেছে আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদরাসার দৈনিক প্রার্থনায় শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাবও পাস হয়েছে। নতুন বছরে সিদ্ধান্ত হবে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বদলানোর বিষয়ে।