বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বাংলাসহ ৯ ভাষায় ওমরাহর ডকুমেন্টারি তৈরি করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমানযাত্রীদের সামনে ভিডিও প্রদর্শনের মাধ্যমে হজ ও ওমরাহ পালনের পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটির ১৪৪টি বিমানে ৯টি ভাষায় তা প্রদর্শন করা হয়। গত ১৯ ডিসেম্বর জেদ্দায় প্রিন্স সুলতান একাডেমি অব এভিয়েশন সায়েন্সেসের সদর দপ্তরে ‘রিহলাতুল উমর’ বা ‘জার্নি অব অ্যা লাইফটাইম’ নামে এই ডকুমেন্টারি ফিল্মটি উদ্বোধন করেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, বিভিন্ন দেশের ওমরাহযাত্রীদের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদির ওয়াকফ বিভাগ ও সৌদি এয়ারলাইনসের যৌথ উদ্যোগে আরবি, ইংরেজি, বাংলা, ফারসি, ফ্রেঞ্চ, হাউসা, ইন্দোনেশিয়ান, তুর্কি, উর্দুসহ মোট ৯ ভাষায় ডকুমেন্টারি ফিল্মটি প্রদর্শন করা হয়। এতে ৮০০-র বেশি লোকের ভূমিকায় পবিত্র হজ ও ওমরাহ পালনের সব নিয়ম-নীতি আকর্ষণীয় বর্ণনায় তুলে ধরা হয়। সৌদি এয়ারলাইনসের বিমানে যাত্রীদের বিনোদন কন্টেন্ট হিসেবে তা অন্তর্ভুক্ত করা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাধারণ বিভাগের পরিচালক তুর্কি আল-খালাফ জানিয়েছেন, হজ ও ওমরাহ চ্যানেলের মাধ্যমে ফিল্মটি সৌদি এয়ারলাইনসের বিমানে দেখানো হবে। এই ভিডিওর মাধ্যমে বিমানবন্দর, আল-হারামাইন এক্সপ্রেস ট্রেন স্টেশন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন স্থানে ওমরাহযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়। সূত্র: আল-আরাবিয়াহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ