বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

কল ড্রপে ৪০ সেকেন্ড পর্যন্ত ক্ষতিপূরণ পাবে গ্রাহকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একই কোম্পানির নম্বরে কথা বলা সময় কল ড্রপ হলে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো গ্রাহককে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল গ্রাহকেরা অননেট (একই মোবাইল অপারেটর) কলের ক্ষেত্রে দৈনিক প্রথম ও দ্বিতীয় কল ড্রপের জন্য ৩০ সেকেন্ড করে এবং তৃতীয় থেকে সপ্তম কল ড্রপের জন্য ৪০ সেকেন্ড করে ক্ষতিপূরণ পাবে। কল ড্রপ ও ক্ষতিপূরণের বিস্তারিত তথ্য জানতে *121*765# নম্বরে ডায়াল করতেও বলেছে বিটিআরসি। নাম্বারটিতে ডায়াল করে আগের দিন, সপ্তাহ বা মাসিক অননেট কল ড্রপের পরিমাণ জানতে পারবেন গ্রাহক।

জানা গেছে, গ্রাহকের কল ড্রপের ক্ষেত্রে ৬৫ শতাংশই ছিলে প্রথম কল ড্রপ। তবে, এতদিন কল ড্রপের জন্য কোনো ক্ষতিপূরণ দিতো না অপারেটর সংস্থাগুলো।

বিটিআরসি জানিয়েছে, অফনেট কল ড্রপের ক্ষতিপূরণও যেন গ্রাহক পেতে পারে সেজন্য কাজ করা হচ্ছে। তবে, অফনেট কল ড্রপের ক্ষেত্রে বাণিজ্যিক বিদ্যুৎ চলে যাওয়া, এনটিটিএন ফাইবার কাটায় নেটওয়ার্ক কাটা, ট্রান্সমিশন নেটওয়ার্ক মানসম্মত না হওয়া, যন্ত্রপাতি অচল হওয়া ও আইসিএক্স সুইচ ক্যাপাসিটিসহ বেশ কিছু কারণ রয়েছে।

বিটিআরসি বলছে, অফনেট কল ড্রপের ক্ষেত্রে প্রেরণকারী ও গ্রহণকারী যেকোনো অপারেটরের কারিগরি সীমাবদ্ধতার কারণে কল ড্রপ হতে পারে। নানা অংশীজন থাকায় অফনেট কল ড্রপের মূল কারণ বের করা এখন জটিল। তবে ‘টেলিকম মনিটরিং সিস্টেম’ বা টিএমএস প্রকল্প বাস্তবায়ন করছে বিটিআরসি। যেখানে অফনেট কল ড্রপের কারণ শনাক্ত করা সহজ হবে এবং দায়ী প্রেরক ও গ্রাহক অপারেটরকে দায়বদ্ধতায় আনা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ