বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুমিল্লাতে জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৬০ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লাতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ১৬০ শিশু-কিশোর পুরস্কার পেয়েছে। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অনাড়ম্বর পরিবেশে পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়।

‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করছিল। তবে শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেছে। উপহার হিসেবে এর মধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়।

শুক্রবার সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়ে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রক্ত সংগ্রহ, রমজানে ইফতার বিতরণ, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দিয়ে থাকে। দারোরা গ্রামের এক ঝাঁক শিশু-কিশোর এমন ভালো কাজ করায় প্রশংসিত হচ্ছে।

-এসআর