বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খাগড়াছড়িতে ত্রিপুরা যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক ত্রিপুরা যুবক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে এফিডেভিট এর মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন তিনি।

গতকাল রবিবার (২৫ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ করেন।

হিন্দু ধর্মে থাকাকালীন সময়ে তার নাম পিপিসা ত্রিপুরা ছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তার বর্তমান নাম রাখা হয়েছে আরমান ফাহিম।

রবিবার খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এশার নামাজের পরে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা সালাহ উদ্দিন আল কাদেরীর হাতে স্বেচ্ছায় কালিমা পাঠ করে সনাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্মের ছায়াতলে ধর্মান্তরিত হয়।

নওমুসলিম আরমান ফাহিম বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগায়,পছন্দ হওয়ার কারণে আমি ধর্মান্তরিত হয়েছি। আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আমি মুসলিম হয়েছি।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ